বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা

ম্যাচের আগে চোটে তাসকিন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের আগে চোটে পড়েছেন তাসকিন আহমেদ। সিরিজের শেষ ম্যাচের একাদশে নেই এই পেসার। জানা গেছে, ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় চোটে পড়েন তিনি। তবে চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ম্যাচের আগে তাসকিনের সাইড স্ট্রেইনে সমস্যা (মাংসপেশির চোট) হয়েছে। 

আরো পড়ুন : টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়

গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই কাঁধের চোট তাসকিনকে ভোগাচ্ছিল। বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে চোট নিয়েই খেলেছেন। বিশ্বকাপ শেষে আড়াই মাসের মতো সময় বিশ্রাম নিয়েছেন, পুনর্বাসন করেছেন। যে কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও নিউজিল্যান্ড সফরে খেলা হয়নি তার।

বিপিএল দিয়ে তাসকিন খেলায় ফিরেছেন। এরপর থেকে নিয়মিত খেলার মধ্যে আছেন। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন, এরপর জিম্বাবুয়ে সিরিজের প্রথম চারটি ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নেওয়া তাসকিনই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি।

এস/ আই.কে.জে/

তাসকিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250