বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

সেই উঁচু–নিচু পথ দিয়েই আমি এখানে দাঁড়িয়ে: পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ পূর্বাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হতে যাচ্ছে তার। দুদিন আগেই প্রকাশ হয়েছে পরীমণির লাবণ্য চরিত্রের প্রথম লুক। সিনেমাটির শুটিং করতে এখন কলকাতায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানেই কিছু বিষয় নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

সাক্ষাৎকারে বিনোদন–জগতে নিজের পদচারণা নিয়ে বলতে গিয়ে পরীমণি বলেন, ‘আসলে আমার পথপ্রদর্শক কেউ ছিল না। সে কারণে জায়গাটা আমার জন্য অনেক বন্ধুর। সেই উঁচু–নিচু পথ দিয়েই আমি এখানে দাঁড়িয়ে।’

প্রথম দিনের শুটিং নিয়ে নায়িকা বলেছেন, ‘প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানো। নিজের যেই চরিত্রটা হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো, সেই চরিত্রটাকে দেখা। এক্সাইটেড! সিনেমার শুধু লাবণ্য চরিত্রটা নিয়ে বলা যাবে, বাকি কিছুই বলা যাবে না। গল্পটা একটা থ্রিল। এটা একটু থ্রিলই থাকুক। চরিত্রটা লোভনীয় বলেই করেছি।’

আরো পড়ুন: নেটের গাউনে নজর কাড়লেন মনামী

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পরীমণি। লিখেছিলেন, ‘সৎ, ভদ্র, বিনয়ী, স্পষ্টবাদী, বর্তমান সময়ের অর্থ।’ এই বিশেষণগুলো ঢালিউডে কাকে কাকে দিতে চাইবেন? প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘সবাই সৎ, ভদ্র রোশান, বিনয়ী সিয়াম, স্পষ্টবাদী আমি।’

এসি/  আই.কে.জে


পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250