শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

জাতীয় দলে কবে খেলবেন জানালেন সাকিব!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

রঙিন পোশাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে আর সাদা পোশাকে সাকিব আল হাসানকে সবশেষ দেখা গিয়েছিল ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর দেশের মাঠে নিজের বিদায়ী টেস্ট খেলতে চেয়েও তিনি পারেননি দেশে তৈরি হওয়া আন্দোলনের কারণে। 

কিন্তু, সাকিব আল হাসান আরও একবার ফিরছেন লাল-সবুজের জার্সিতে। বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই। দুবাইয়ে আবুধাবি টি-১০ লিগ শুরুর আগের দিন হাজির হয়েছিলেন ১০ দলের অধিনায়ক। সেখানেই সাকিবকে প্রশ্ন করা হয় জাতীয় দলে ফেরা নিয়ে।
 

সাংবাদিকের সেই প্রশ্নের জবাব সাকিব দিয়েছেন এক লাইনে। অনেকটা হেসেই বলেছিলেন, এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এরপরেই জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে দলে দেখা যাবে কি না? সেখানেও সাকিবের ছোট উত্তর, ‘এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাস করছি।’ 

আবুধাবি টি-টেন লিগ শেষ হবে আগামী ২রা ডিসেম্বর। বাংলাদেশের জাতীয় দলের সূচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ তারিখ থেকে। সাকিবের কথা যদি সত্য হয়ে থাকে, তবে সম্ভবত তাকে দেখা যাবে সেই সিরিজে। 

আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট থেকেই অবসরে যাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয়। 

এস/ আই.কে.জে/       

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250