শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

বাংলাদেশের জেল থেকে জামিনে মুক্ত অন্তঃসত্ত্বা নারীকে ফেরত নেবে ভারত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত সরকার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে জামিনে মুক্তি পাওয়া ভারতীয় নাগরিক সোনালি খাতুনকে দেশে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। তার আট বছর বয়সী ছেলেকেও ভারতে নেওয়া হবে, আজ বুধবার (৩রা ডিসেম্বর) দেশের সুপ্রিম কোর্টকে জানিয়েছেন ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা। সূত্র: বিবিসি বাংলা।

সলিসিটার জেনারেল মেহতা আদালতে মন্তব্য করেছেন, নাগরিকত্ব সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের গুরুতর আপত্তি এখনো রয়েছে। যদিও কলকাতা হাইকোর্ট আগেই এই ছয়জনকেই ভারতের নাগরিক হিসেবে উল্লেখ করে তাদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ দিয়েছিল।

এর আগে সুপ্রিম কোর্ট দুবার মৌখিকভাবে জানিয়েছিলেন, সোনালি খাতুনসহ বাংলাদেশে পাঠানো ছয়জনকেই ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তবে বুধবার কেবল সোনালি খাতুন এবং তার ছেলেকে মানবিকতার কারণে দেশে ফিরিয়ে আনার অনুমতি দিয়েছে সরকার। অন্য চারজনকে এখনও বাংলাদেশে থাকতে হবে। ভারতের আইন সংক্রান্ত ওয়েবসাইট ‘লাইভ ল’ এ খবর প্রকাশ করেছে।

সরকার পক্ষ জানিয়েছে, সোনালি খাতুন ও তার ছেলেকে প্রথমে দিল্লিতে আনার পরিকল্পনা ছিল। তবে আদালত নির্দেশ দিয়েছে, তাদের তার বাবার বাসস্থানের কাছে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রাখা হবে। জেলার স্বাস্থ্য দপ্তর সোনালি খাতুনের স্বাস্থ্যের দায়িত্ব নেবে, আর ছেলেকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। তাদের সবাইকে প্রথমে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল।

কয়েক মাস পরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ তাদের গ্রেপ্তার করে। গত সোমবার, ১লা ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালত জামিনে এই ছয়জনকে মুক্তি দেয়।

জে.এস/

ভারতীয় নাগরিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250