রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: বিসিবি

২০২৫ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে হাত না মেলানো ইস্যুতে কম আলোচনা সমালোচনা হয়নি। বিষয়টি নিয়ে গড়িয়েছে অনেক জল। এবার একই ঘটনা দেখা গেল বাংলাদেশ ও ভারতের ম্যাচে। তাতেই এশিয়া কাপের ৪ মাস পর নতুন করে আলোচনায় এলো ‘নো হ্যান্ডশেক’ ইস্যু।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করছে আয়ুশ মাত্রের দল। এদিন টসের পর দুদলের অধিনায়ক হাত মেলাননি।

বৃষ্টির কারণে টস হতে বিলম্ব হয়। বৃষ্টির থামলে ১টা ১৮ মিনিটে টস অনুষ্ঠিত হয়। তৈরি না থাকায় জাওয়াদ আবরারকে টস করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ম্যাচ রেফারির ডিন কস্কারের নির্দেশে কয়েন শূন্যে ছোড়েন আয়ুশ। টেল ডেকে টস জেতেন আবরার। টসের পর দুই দলের অধিনায়ক একে অপরকে এড়িয়ে যান।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ জানাতেই এশিয়া কাপে সালমান আলী আগাদের সঙ্গে হাত মেলায়নি সূর্যকুমার যাদবের দল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গেও ভারতের রাজনৈতিক উত্তেজনা প্রকট আকার ধারণ করেছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক খারাপ হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটি নিজেদের সিদ্ধান্তে অনড়।

জে.এস/

নো হ্যান্ডশেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250