শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

সরকারিভাবে ভিসা প্রাপ্তদের ৩১শে মের মধ্যেই মালয়েশিয়ায় যেতে হবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ৩০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকারিভাবে যারা মালয়েশিয়ায় কর্মী ভিসা পেয়েছেন তাদের ৩১শে মের মধ্যেই সেদেশে যেতে হবে। এরপর আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম।

বুধবার (২৯শে মে) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, কর্মীদের ৩১শে মের মধ্যেই মালয়েশিয়ায় যেতে হবে। এরপর আর সময় বাড়ানো হবে না। আর এটা শুধু বাংলাদেশের জন্যই নয়, বাংলাদেশসহ আরো ১৫টি দেশেও মেয়াদ বাড়ছে না।

আরো পড়ুন: বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা উন্মুক্ত করছে ওমান সরকার

অপর এক প্রশ্নের জবাবে মালয়েশিয়ার হাইকমিশনার জানান, শ্রম বাজারকে কেন্দ্র করে যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, তা বাংলাদেশ মালয়েশিয়ার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। শ্রমবাজার ঘিরে গত বছর মালয়েশিয়ার দূতাবাসের এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। যারা শ্রম বাজারের দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার চেষ্টা করছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার হাইকমিশনার আরো জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার ভালো সুযোগ রয়েছে। একই সঙ্গে মালয়েশিয়া মেডিকেল ট্যুরিজম গড়ে তুলেছে। বাংলাদেশের লোকেরা মালয়েশিয়ায় কম খরচে আন্তর্জাতিক মানের চিকিৎসা নিতে পারে। আমরা চিকিৎসার জন্য বাংলাদেশিদের স্বাগত জানাই।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ডিকাব সভাপতি নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু প্রমুখ।

এসি/ আই.কে.জে/


সরকারি ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250