শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাত্র আন্দোলন

আহত শিক্ষার্থীদের জন্য দক্ষিণাঞ্চলের ২২ রুটে বাসভাড়া ফ্রি হচ্ছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সব ছাত্ররা আহত হয়েছেন, তাদের জন্য বাসগুলোতে আজীবন ফ্রি সার্ভিস দিতে চায় বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি। এছাড়া শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্তও নিয়েছে এই সমিতি।   

রোববার (১লা সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এ ঘোষণা দেন মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার। একইসঙ্গে তিনি বাস টার্মিনালকে চাঁদাবাজমুক্ত এলাকা ঘোষণা করেন।

এর আগে টার্মিনাল এলাকায় যে কোনো ধরনের নাশকতা রোধে মিছিল করেন বাস মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। এ সময় তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখা যায়।

মিছিল শেষে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘গত ১৫টি বছর যারা বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণ করেছেন, তারা একচেটিয়া চাঁদাবাজি করে এই খাতের সুনাম নষ্ট করেছেন। আজ থেকে আমি এই টার্মিনালকে চাঁদাবাজমুক্ত ঘোষণা করলাম।’

তিনি আরও বলেন, ‘আগে আমরা যে টাকা সন্ত্রাসীদের চাঁদা হিসেবে দিতাম, সেই অর্থ এখন থেকে আমরা দেশ বিনির্মাণে ব্যয় করবো। স্বৈরাচারবিরোধী আন্দোলন যেসব ছাত্র ভাইয়েরা আহত হয়েছেন, তাদের জন্য আজীবন আমাদের বাসগুলোতে ফ্রি সার্ভিস দিতে চাই। আশা করি, ছাত্র ভাইয়েরা আমাদের সেই সুযোগটি করে দেবেন।’

আরও পড়ুন: নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের প্রবেশদ্বার খুলছে আজ

আহত শিক্ষার্থীদের তালিকা চেয়ে জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে, আমরা সেখানকার কর্তৃপক্ষ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগ করবো। তারা আমাদের তালিকা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে আমাদের রুটগুলোতে শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফ করা হয়েছে।’

প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলের মোট ২২টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকেন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সদস্যরা। এসব রুটে তিন শতাধিক বাস চলাচল করে।

এসি/ আই.কে.জে/

বাসভাড়া ছাত্র আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250