রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ *** রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর *** রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত *** চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান *** মধ্যবর্তী নির্বাচনের আগে ২ কোটি প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের *** মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের *** রিয়াদে আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের *** শেখ হাসিনাকে ইউরোপের কোনো নিরাপদ দেশে সরিয়ে নেওয়ার পরামর্শ, ভারতের অবস্থান এখনো ভিন্ন *** তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব *** একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একইরকম কেন

শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে বিষয়টি বুঝিয়ে দেবে। শিক্ষার্থীরা কোনো বিষয় বোঝার আগ্রহ না দেখালে অনেক ক্ষেত্রে সরাসরি উত্তর দিতেও অস্বীকৃতি জানাবে।

চ্যাটজিপিটির ফ্রি, প্লাস, প্রো ও টিম প্ল্যান ব্যবহারকারীদের জন্য গত মঙ্গলবারে স্টাডি মোড চালু হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে চ্যাটজিপিটির ‘এডু’ গ্রাহকদের জন্যও ফিচারটি উন্মুক্ত করবে। এই গ্রাহকগোষ্ঠীতে রয়েছেন মূলত সেই সব শিক্ষার্থী, যাদের স্কুল কর্তৃপক্ষ পুরো স্কুলের জন্য চ্যাটজিপিটির একটি প্ল্যান কিনে দিয়েছে। তথ্যসূত্র টেকক্রাঞ্চের।

আমেরিকান গবেষণা বলছে, অনেক শিক্ষার্থীই স্কুলে চ্যাটজিপিটি ব্যবহার করে থাকেন। এটি ব্যক্তিগত শিক্ষকের মতো সহায়ক হলেও অতিরিক্ত নির্ভরতার কারণে শিক্ষার্থীদের চিন্তাশক্তি কমে যেতে পারে। গত জুনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যারা রচনা লেখায় চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাদের মস্তিষ্কের কার্যক্রম গুগল সার্চ ব্যবহারকারী বা একেবারে কোনো প্রযুক্তি ব্যবহার না করা ব্যক্তিদের তুলনায় কম সক্রিয় থাকে।

২০২২ সালে চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকেই শিক্ষাক্ষেত্রে এটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। তখন আমেরিকার অনেক স্কুলের কর্তৃপক্ষ এই প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। তবে ২০২৩ সালের মধ্যে অনেক স্কুল সেই নিষেধাজ্ঞা তুলে নেয় এবং স্বীকার করে যে, চ্যাটজিপিটি এখন শিক্ষার্থীদের জীবনের একটি অংশ।

এখন স্টাডি মোড চালুর মাধ্যমে ওপেনএআই চ্যাটজিপিটিকে একটি শিক্ষণ সহায়ক টুল হিসেবে গড়ে তুলতে চায়। চলতি বছরের এপ্রিলে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এআই চ্যাটবট ক্লডে ‘লার্নিং মোড’ নামে অনুরূপ একটি ফিচার চালু করে প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।

চ্যাটজিপিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে যৌন হয়রানির শিকার ৩ নারী সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

চার কার্গো বিমান ভরে ইয়েমেনে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

Footer Up 970x250