বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো

শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

শক্তি যার, ক্ষমতা ও মালিকানা যার হাতে, তার হাতেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (৩১শে জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘৫ই আগস্টের পরে ৬ বা ৭ তারিখে পল্টনের এক সভায় তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম। তখন আপনারা বলেছিলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এত অস্থির হয়েছে কেন! এখন আপনারাই বলছেন, ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘সরকারে যখন জনগণের প্রতিনিধি থাকে না, তখন রাষ্ট্রে সমস্যা তো হবেই। একটা কথা বলার দরকার হলে কাকে বলবেন, কার কাছে বলবেন? কথা বলারই লোক নেই। আগে সংসদ সদস্য, মেয়রদের বলতেন, এখন তো কিছুই নেই। ৫২-এর ভাষা আন্দোলন থেকে ৬৯, ৭১ ও ২৪-এ আমরা পেরেছি, আশা করি, সামনেও জনগণের আকাঙ্ক্ষা ফিরিয়ে দিতে পারব।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশ নির্মাণের অভূতপূর্ব সময় এসেছে। জনগণের সমর্থন অর্থাৎ নির্বাচন নিয়ে সরকারে যাব, আবারও জনগণ যদি চায়, তাহলে আসব, না হলে না। আমরা বিশ্বাস করি, মত প্রকাশের ও কথা বলার স্বাধীনতায়। মানুষের ন্যায্যবিচার পাওয়ার অধিকার এবং সামাজিক মর্যাদা ভোগ করার অধিকার রয়েছে। কিন্তু এটা তো হচ্ছে না।’

জে.এস/

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250