মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক *** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ

ঘরের মাঠে উজ্জ্বল সিলেটের ব্যাটাররা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। যেখানে ব্যর্থ ছিল তারা। এবার ঘরের মাঠে ফিরে প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন স্ট্রাইকার্স ব্যাটাররা। টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে বড় সংগ্রহ গড়েছে সিলেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করেছে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছেন রনি তালুকদার। তাছাড়া জাকিরের ব্যাট থেকে এসেছে ৫০ রান।

ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রনি তালুকদার ও জজ মান্সির ব্যাটে দারুণ শুরু পায় সিলেট। ১২ বলে ১৮ রান করে মান্সি সাজঘরে ফিরলে ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি।

আরো পড়ুন : বিপিএলের সিলেট পর্ব শুরু আজ

মান্সি ফেরার পরও রানের গতিতে ভাটা পড়েনি। তিনে নেমে রনির সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাকির হাসান। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৩২ বলে ৫৪ রান করেছেন মান্সি। আর জাকিরের ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৫০ রান।

এদিন চার নম্বরে ব্যাট করতে নামেন পল স্টার্লিং। ব্যাটিং পজিশন বদল করেও সুবিধা করতে পারেননি এই আইরিশ ব্যাটার। ১৬ বল খেলে ১৬ রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।

তবে মিডল অর্ডারে সিলেটের রানের গতি ঠিক রেখেছেন অ্যারন জোন্স। এক চার আর ৪ ছক্কায় ১৯ বলে অপরাজিত ৩৮ রান করেছেন তিনি। শেষদিকে উইকেটে এসে রীতিমতো ঝড় তোলেন জাকের আলি। ৫ বল খেলে ৩ ছক্কায় অপরাজিত ২০ রান করেন তিনি। লোকাল বয়ের ক্যামিওতে সিলেটের রানও দুইশ স্পর্শ করে।

এস/কেবি 

সিলেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250