সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কাশতে কাশতে নাজেহাল পুতিন—ভিডিও সরিয়ে নিল ক্রেমলিন *** নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ *** কুকুরছানা উদ্ধার অভিযানে ক্রীড়া প্রতিমন্ত্রী *** নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে টি-টোয়েন্টিতে আবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত *** দুদকের ডিজির পাসওয়ার্ডসহ আইফোন ছিনতাই *** প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু *** যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া ঘিরে আলোচনা-সমালোচনা *** রুনা লায়লার গানে ‘বর্ণমালা’ চিনেছে ভারতের বিলুপ্তপ্রায় জাতি, খবরটি শোনার পর যা বললেন শিল্পী *** বিশ্রামাগারে ছিল না পানি, রাস্তা ছিল নোংরা—রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফর ঘিরে বিতর্ক *** মূল্যস্ফীতি আরও বেড়ে ৯ শতাংশ ছাড়াল

সিনেমা হিট হওয়ার নেপথ্যের কারণ কী, জানালেন রাফী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমায় হালের সবচেয়ে আলোচিত নির্মাতা রায়হান রাফী। গত কয়েক বছর ধরেই তার সিনেমা মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ ও উত্তেজনা কাজ করে। বাণিজ্যিক ঘরানার সিনেমায়ও নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। তার পরিচালিত বেশির ভাগ সিনেমাই বক্স অফিস হিট।

অনেক অভিনয়শিল্পীরই ইচ্ছা থাকে রাফির সিনেমায় কাজ করার। গল্প বাছাই থেকে শুরু করে নির্মাণের ধরন, এই নির্মাতা সবসময়ই তার কাজে আলাদা বিশেষত্বের ছাপ রাখেন।

তার সিনেমা বরাবরই কেন দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়, তা নিয়ে এবার মুখ খুলেছেন ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তাণ্ডব’খ্যাত এই নির্মাতা। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের সিনেমার সাফল্যের পেছনের রহস্য প্রসঙ্গে রাফী বলেন, ‘আমার সিনেমা হিট হওয়ার পেছনের গল্প, আমার গল্পে মানুষ তাদের জীবনকে খুঁজে পান। সেই চরিত্রের মধ্যেই তারা নিজেদের খোঁজেন।’

কোনো অপরাধ দেখলেই রায়হান রাফী সেটা নিয়ে সিনেমা বানাতে চান বলে কথা প্রচলিত আছে। অনেকে মনে করেন বক্স অফিসে সাফল্য পাওয়ার এটি অন্যতম একটি কারণ। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করেন এই ঢালিউড পরিচালক।

তিনি বলেন, ‘আমার সিনেমা জীবন থেকে গল্প নিয়ে বানানো হয়। আমার সিনেমায় দর্শকেরা চরিত্রের সঙ্গে নিজেদের রিলেট করতে পারে। আমার চরিত্র অনন্যা (বিদ্যা সিনহা মিম) বা রোমান (শরীফুল রাজ) চরিত্রের মধ্য দিয়ে অনেকেই অনেকের প্রাক্তন বা কাছের মানুষের সঙ্গে মিল পান। এখানে ছেলেটা পড়াশোনা করে না, কিন্তু সে প্রেম করতে চায়। এই গল্প আমাদের চারপাশের।’

এই নির্মাতার ভাষ্য, ‘আমাদের চারপাশে অনেক মেয়েই আছে, যাদের মধ্য দিয়ে অন্যন্যাকে দেখানো হয়েছে। মেয়েটা কলেজে একটি ছেলের সঙ্গে প্রেম করছে, কিন্তু বিয়ে করতে চায় অন্যকে। এই যে কারও জীবনের গল্প, এটা আমি জানতে চাই। আমি সব সময় মানুষের জীবনের গল্প শুনতে চাই। সিনেমার মাধ্যমেই জীবনকে তুলে ধরতে চাই। যে কারণে আমার সিনেমাগুলো দর্শক গ্রহণ করে। সিনেমা হিট হয়।’

আসন্ন ঈদুল ফিতরে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমাটি মুক্তি পাবে। এ নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি।

জে.এস/

রায়হান রাফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250