মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

বাড়ল ‘উৎসব’-এর শো

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৫

#

‘উৎসব’ সিনেমার পোস্টারে জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম ও জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

গত ৭ই জুন ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। বরাবরের মতো সিঙ্গেল স্ক্রিনে আধিপত্য দেখিয়েছেন শাকিব খান। অন্য সিনেমাগুলোর ভরসা ছিল সিনেপ্লেক্স। ৬টি সিনেমাই প্রদর্শিত হচ্ছিল স্টার সিনেপ্লেক্সে। তবে দর্শক চাহিদা না থাকার কারণে সপ্তাহ না ঘুরতেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল আলোক হাসানের ‘টগর’। অন্যদিকে সিনেপ্লেক্সে শো বেড়েছে তানিম নূরের ‘উৎসব’ সিনেমার।

এ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ৬টি সিনেমার ৫টিতেই রয়েছে অ্যাকশনের প্রাধান্য। ধুন্ধুমার অ্যাকশন ঘরানার সিনেমার মধ্যে তানিম নূরের ‘উৎসব’ যেন স্বস্তি নিয়ে এসেছে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছে নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের সিনেমাটি। দর্শকের চাহিদার কারণে মুক্তির এক সপ্তাহ পার না হতেই সিনেপ্লেক্সে শো বাড়ল সিনেমাটির।

চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি হয়েছে উৎসব। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও অপি করিম। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।

প্রথম সপ্তাহে ঢাকা ও ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলে উৎসবের শো ছিল ৯টি। দ্বিতীয় সপ্তাহ থেকে শো সংখ্যা বেড়ে হয়েছে ১৩টি। প্রথম সপ্তাহের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমায়ও প্রদর্শন হবে সিনেমাটি। এদিকে আগামী ২০শে জুন কানাডা, আমেরিকা ও ব্রিটেনে মুক্তি পাবে উৎসব।

এইচ.এস/

ঈদের সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250