রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, কোনো ঝুঁকি নেই: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার। তিনি জানান, আশুরা ঘিরে রাজধানীর সব শিয়া ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩রা জুলাই) ঢাকার লালবাগে ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপির এ কর্মকর্তা জানান, ৬ই জুলাই (১০ মহররম) দিনব্যাপী রাজধানীর যেসব সড়কে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে, সেসব এলাকায় সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এলাকাভিত্তিক চেকপোস্টও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

মো. সারওয়ার আরও বলেন, ‘জনভোগান্তি এড়াতে তাজিয়া মিছিলের রুটগুলো এড়িয়ে চলতে নগরবাসীকে অনুরোধ জানানো হচ্ছে।’ 

মিছিল চলাকালীন পটকা, আতশবাজি, ধাতব বা দাহ্য পদার্থ বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাজিয়া মিছিল যেন উচ্চ আওয়াজ ছাড়াই পরিচালিত হয় এবং সন্ধ্যার আগেই শেষ করা হয়, সে অনুরোধও জানিয়েছে ডিএমপি।

পবিত্র আশুরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250