মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

টেলিভিশনে ভিডিও দেখার অ্যাপ আনলো এক্স

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি এক্স (সাবেক টুইটার)। ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, এক্স হবে ‘সবকিছুর অ্যাপ বা এভরিথিং অ্যাপ’। নিজের এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনপ্রিয় অ্যাপগুলোর বিভিন্ন সুবিধা ধীরে ধীরে এক্সে যুক্ত করছেন ইলন মাস্ক। এরই ধারাবাহিকতায় এবার ইউটিউবের আদলে ‘এক্স টিভি’ অ্যাপের পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে এক্স।

এক্সের তথ্যমতে, অ্যাপটির মাধ্যমে এক্সে অন্যদের পোস্ট করা সব ভিডিও টেলিভিশনের বড় পর্দায় দেখা যাবে। এমনকি এক্সে প্রচারিত লাইভ ভিডিওগুলোও দেখার সুযোগ মিলবে। এক্স অ্যাকাউন্ট ব্যবহার করে সহজেই ব্যবহার করা যাবে অ্যাপটি। প্রাথমিকভাবে গুগল প্লে, অ্যামাজন ও এলজির অ্যাপ স্টোর থেকে নামিয়ে স্মার্ট টেলিভিশনে অ্যাপটি ব্যবহার করা যাবে। শিগগিরই অ্যাপটির পূর্ণাঙ্গ সংস্করণ চালু করা হবে।

আরো পড়ুন : বৃষ্টির সময় কত গতিতে মোটরসাইকেল চালানো নিরাপদ?

প্রসঙ্গত, এক্সে সর্বোচ্চ চার ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ (আপলোড) করার পাশাপাশি ভিডিও তৈরি করে অর্থও আয় করা যায়। আর তাই এক্স টিভি অ্যাপ চালুর ফলে এক্সে পোস্ট করা ভিডিওর দর্শকসংখ্যা বৃদ্ধির পাশাপাশি নির্মাতাদের আয়ের পরিমাণও বাড়বে।

ধারণা করা হচ্ছে, ইউটিউবসহ বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি নিজেদের ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত করতেই টেলিভিশনের উপযোগী অ্যাপটি উন্মুক্ত করেছে এক্স।

সূত্র: ম্যাশেবল 

এস/কেবি

এক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250