শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

হল ছাড়ছেন ঢাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর সংঘর্ষের ঘটনায় প্রায় ৩০০ জন আহত হয়েছেন।  এতে ২২৬  জনের মতো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

সোমবার (১৫ই জুলাই) ছাত্রলীগের নেতাকর্মীরা মাইক নিয়ে প্রতিটি হলের মাঠে গিয়ে কাউকে রাজনৈতিক চালের বলি না হওয়ার আহ্বান  জানানোর পর আতঙ্কে হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ই জুলাই) সকালে কবি জসীমউদ্দীন হল, বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ প্রায় সব হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।  

আরো পড়ুন : ৯ বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত 

এ প্রসঙ্গে রোকেয়া হলের এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, সকাল থেকে আমার রুম ও পাশের রুম থেকে সব শিক্ষার্থী আস্তে আস্তে চলে যাচ্ছে। আমিও কিছু সময় পর চলে যাবো। বাসা থেকে বাবা-মা অনেক ফোন দিচ্ছেন। ওনারা চিন্তা করছেন, আমাদের নিরাপত্তা নিয়ে। এজন্য কুষ্টিয়া গ্রামের বাড়ি চলে যাচ্ছি। ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক হলে ফিরবো।  

এস/কেবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250