শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

ফেসবুকে ছড়াল ভুয়া ছবি, বিব্রত হাসান মাসুদ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৪ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

এক সময়ের ব্যস্ত অভিনেতা হাসান মাসুদ দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে থাকলেও নানা ইস্যুতে মাঝেমধ্যেই আলোচনায় উঠে আসেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া ছবিকে ঘিরে বিব্রত পরিস্থিতিতে পড়েছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা যায়, হাসান মাসুদ হাতে একটি পোস্টার ধরে রয়েছেন। পোস্টারটিতে লেখা— ‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো।' ছবিগুলো দেখে প্রথম নজরে মনে হতে পারে, এটি কোনো প্রচারণা বা বিজ্ঞাপনের অংশ। তবে বাস্তবে এর সঙ্গে অভিনেতার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে ক্ষোভ ও বিব্রত প্রকাশ করে হাসান মাসুদ বলেন, ‘এই ছবির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি আমাকে খুবই বিব্রত করেছে।' ছবিটি এআই দিয়ে তৈরি। 

অভিনেতা আরো জানান, কে বা কারা এই ছবি ছড়িয়েছে, তা তার জানা নেই। ‘এই ধরনের কাজ কারা করছে, বুঝতে পারছি না। ছবিগুলো কোনোভাবেই আমার নয়। ধারণা করছি, এগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে,’ বলেন হাসান মাসুদ।

বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সময় ভালো না। অনেকেই এই ছবি সত্যি বলে বিশ্বাস করবেন, ভাববেন আমি এর সঙ্গে জড়িত। কিন্তু সত্যিটা হলো—এগুলো সম্পূর্ণ ভুয়া ছবি।'

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনলাইনে আলোচনা শুরু হয়েছে। ভুয়া কনটেন্টের এমন বিস্তার আবারও প্রশ্ন তুলছে ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবহার নিয়ে।

জে.এস/

অভিনেতা হাসান মাসুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250