মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

অতিরিক্ত ঘাম কমাতে এড়িয়ে চলুন এই চার খাবার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ২রা মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই প্রচণ্ড গরমে ঘাম হওয়াটাই স্বাভাবিক। তবে মাত্রাতিরিক্ত ঘাম হলে সেটা অস্বস্তির ও বিড়ম্বনার বিষয় হয়ে দাঁড়ায়। স্বাভাবিকের চেয়ে বেশি ঘাম হওয়ার কারণ হতে পারে নির্দিষ্ট কিছু খাবার। তাই অতিরিক্ত ঘাম কমাতে এড়িয়ে চলুন এই ৪ খাবার-

১। কফি

অনেকেই দিন শুরু করেন গরম কফির মগে চুমুক দিয়ে। তবে ক্যাফেইনযুক্ত খাবার অতিরিক্ত ঘামের কারণ হতে পারে। ক্যাফেইন অ্যাড্রিনাল গ্রন্থিগুলোকে পুনরুজ্জীবিত করে, যা হাতের তালু, পা এবং বাহুমূলের ঘামের কারণ হতে পারে। তাই কফি বা ক্যাফেইন পরিমিত পরিমাণে খাওয়া জরুরি।

আরো পড়ুন : দূর হোক সম্পর্কের তিক্ততা

২। মসলাদার খাবার

অতিরিক্ত ঝাল, মসলাযুক্ত খাবার এই গরমে না খেলেই ভালো করবেন। কারণ এ ধরনের খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। অন্য যেকোনো ধরনের তাপের মতোই মসলাদার খাবারগুলো ত্বক থেকে একই রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে ঘাম হয়।

৩। চিনিযুক্ত খাবার 

স্বাভাবিকের চেয়ে বেশি ঘাম হওয়ার কারণ হতে পারে চিনিযুক্ত খাবার। ওয়েবএমডি অনুসারে, উচ্চ চিনিযুক্ত খাবার খাওয়ার ফলে শরীর অতিরিক্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে। ইনসুলিনের এই আকস্মিক বৃদ্ধির ফলে রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারে, এই অবস্থাটি হাইপোগ্লাইসেমিয়া নামে পরিচিত।

৪। সোডা

সোডাজাতীয় পানীয় তাৎক্ষণিক তৃষ্ণা মেটাতে পারলেও চিনিতে ভরপুর এসব পানীয় অতিরিক্ত ঘামের কারণ হতে পারে। রক্তে শর্করার মাত্রার ওঠানামায় ভূমিকা রাখে সোডা। 

সূত্র: এনডিটিভি 

এস/ আই.কে.জে/


খাবার ঘাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250