মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

প্রীতির গোলে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ বুধবার (২০শে আগস্ট) প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে অর্পিতা বিশ্বাসের দল। একমাত্র গোলটি করেছেন সৌরভী আকন্দ প্রীতি।

ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলফি আক্তারের কাছের পোস্টে নেওয়া শট আটকে দেন ভুটান গোলকিপার। পঞ্চম মিনিটে সোনাম কুয়েনদের দুর্বল শটও গ্লাভসে জমাতে গিয়ে তালগোল পাকাতে বসেছিলেন গোলকিপার মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে আটকান তিনি।

১৯তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে পোস্ট ছেড়ে দ্রুত বেরিয়ে এসে প্রীতির শট ঠেকান গোলকিপার। ৩৩তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের হেড গোললাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরিফা আক্তারের লং পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে হেডে বল জালে জড়ান প্রীতি।

জে.এস/

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250