সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

পড়িয়েছেন ১০৯৯ বিয়ে, এবার নিজেই বর সাজলেন কাজী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রতিজ্ঞা করেছিলেন এক হাজার নিরানব্বই বিয়ে পড়ানোর পর নিজে বিয়ে করবেন। যেই প্রতিজ্ঞা- সেই কাজ। প্রতিজ্ঞা পূরণ করতে এবার বিয়ের পিঁড়িতে বসেছেন কাজী মামুনুর রশীদ। 

ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলার রায়পুরে। এমন ঘটনা দেখতে অনেকেই বিয়ের মঞ্চে ভিড় করেন।

রোববার (২৮শে জানুয়ারি) নিজের বউ ভাত অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন কাজী মামুনুর রশিদ। এর আগে, শনিবার লক্ষ্মীপুর ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয়।

বর কাজী মামুনুর রশীদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর গ্রামে। মৌলভি আব্দুল্লাহ সাহেবের বাড়ির (জিনের মসজিদ বাড়ি নামে পরিচিত) কাজী মাওলানা মহতাসিম বিল্লাহর ছেলে তিনি। কনে লক্ষ্মীপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির মকবুল আহমেদের মেয়ে কানিজ ফাতেমা নুরা।

আরও পড়ুন: ওসি সেজে ৭৭১ নারীর সঙ্গে চ্যাট, অবশেষে রিমান্ডে

সোমবার (২৯শে জানুয়ারি) কাজীর পরিবার জানায়, কাজী মামুনুর রশীদ ২০১৭ সালে তার বাবার হাত ধরে কাজী পেশার সাথে যুক্ত হন। এখন পর্যন্ত তিনি প্রায় ১ হাজার ৯৯টি বিয়ে পড়িয়েছেন। যদিও রোববার তার বউ ভাতের দিন থাকলেও তিনি আরও দুটি বিয়ে পড়িয়েছেন। তার মানে এখন পর্যন্ত কাজী মামুনুর রশীদের বিয়ে পড়ানোর সংখ্যা ১ হাজার ১০২।

বরের বাবা কাজী মোহতাসিম বিল্লাহ বলেন, আমার সাথে করেই মামুনুর রশীদকে বিয়ে পড়ানোর বিষয়ে শিখিয়েছি। আমি অসুস্থ থাকায় তাকে দিয়েই ৬নং ওয়ার্ডের বিয়ের কাজ সম্পূর্ণ করা হতো। তার জন্য শুভ কামনা।

এসকে/ 

বিয়ে বর কাজী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250