বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ *** যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ও আওয়ামী লীগের ‘ভবিষ্যৎ নির্ধারণী’ সভা শুক্রবার *** ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক মঙ্গলবার *** ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে এলে দুর্বল পুলিশ কিছুই করতে পারবে না’

আজ শিল্পকলা একাডেমিতে হ‌ুমায়ূন আহমেদ স্মরণ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৫ পূর্বাহ্ন, ৫ই জুন ২০২৬

#

ফাইল ছবি

আজ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে নির্মাতা ও কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪টায়। আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি ‘হ‌ুমায়ূন আহমেদ স্মরণ’ শিরোনামের এই আয়োজনে থাকবে হ‌ুমায়ূন আহমেদের গান ও সিনেমার প্রদর্শনী।

এর আগে গত ১৩ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কথাসাহিত্যিক ও নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে ‘হ‌ুমায়ূন উৎসব’ আয়োজন করার কথা ছিল। তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, অনুষ্ঠানে থাকবে হ‌ুমায়ূন আহমেদের গান, সিনেমা প্রদর্শনী, তাকে নিয়ে আলোচনা করবেন অতিথিরা। এ উপলক্ষে হ‌ুমায়ূন ভক্তদের কাছে প্রিয় লেখক ও নির্মাতাকে নিয়ে লেখা পাঠানোর আহ্বান জানিয়েছিল শিল্পকলা একাডেমি।

তবে শেষ মুহূর্তে অনিবার্য কারণ দেখিয়ে অনুষ্ঠানটি স্থগিত করে শিল্পকলা একাডেমি। এ নিয়ে সমালোচনার মুখে পড়ে শিল্পকলা একাডেমি ও তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা। অবশেষে গতকাল শিল্পকলা একাডেমি জানাল আজ জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের সমাপনী পর্বে স্মরণ করা হবে হ‌ুমায়ূন আহমেদকে।

রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকেল ৪টায় শুরু হবে হ‌ুমায়ূন আহমেদ স্মরণ অনুষ্ঠান। এ সময় প্রদর্শিত হবে হ‌ুমায়ূন আহমেদ পরিচালিত সিনেমা ‘শ্রাবণ মেঘের দিন’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘চলচ্চিত্র নির্মাতা হ‌ুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ শীর্ষক সেমিনার। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন চলচ্চিত্র গবেষক ও সমালোচক ড. শাহাদৎ রুমন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা এবং শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান। এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হ‌ুমায়ূন আহমেদের সন্তান নির্মাতা নুহাশ হ‌ুমায়ূন এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। এরপর পরিবেশিত হবে হ‌ুমায়ূন আহমেদ রচিত গান।

রাত ৮টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। অনুষ্ঠানমালা সবার জন্য উন্মুক্ত থাকবে।

লেখক, ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, প্রবন্ধকার—সব ক্ষেত্রেই অসামান্য উপস্থিতি ছিল হ‌ুমায়ূন আহমেদের। আজও তার সৃষ্টিশীল কাজগুলো বাঙালি হৃদয়ে জীবিত। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা যান হ‌ুমায়ূন আহমেদ।

হ‌ুমায়ূন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250