মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা

বরিশাল জয় ছিনিয়ে নিলো টাইগার্সের হাত থেকে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফরচুন বরিশালের কাছে হেরে আগেরদিন প্রথম দল হিসেবে চলতি বিপিএল থেকে বিদায় নিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। সোমবার (২৭শে জানুয়ারি) তাদের দেখানো পথেই হাঁটলো খুলনা টাইগার্স।

অথচ সুপার ফোরে যাওয়ার ভালো সুযোগ ছিল খুলনা টাইগার্সের সামনে। কাজটা সহজ হয়ে যেত ফরচুন বরিশালের বিপক্ষে জিতলে। তামিম ইকবালদের বিপক্ষে জয়ের খুব ভালো সুযোগও তৈরি করেছিলেন মেহেদী মিরাজরা। কিন্তু শেষ ৪ ওভারে ম্যাচ ছিনিয়ে নিয়েছে বরিশাল।

দুই দলের ১০তম ম্যাচে ফাহিম আশরাফ ও মোহাম্মদ নবী ছোট্ট একটা ঝড় দেখিয়ে বরিশালকে ৫ বল থাকতে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন। এতে খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ারে বরিশাল।

ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবারের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে খুলনা টাইগার্স। দলটির ওপেনার মেহেদী মিরাজ ১৮ বলে ২৯ রানের ইনিংস খেলেন। তিনটি ছক্কার সঙ্গে একটি চারের শট খেলেন তিনি। ২৭ বলে ৫১ রান করেন অন্য ওপেনার নাঈম শেখ। তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন।

এছাড়া তিনে নামা অ্যালেক্স রস ১৫ বলে ২০ ও চারে নামা আফিফ ২৭ বলে ৩২ রানের ইনিংস খেলেন। উইলিয়াম বসিস্টো ১৬ বলে ২০ রান যোগ করেন। মাহিদুল ইসলাম অঙ্কন ১২ বলে তিন ছক্কা ও দুই চারে ২৭ রানের ইনিংস খেলে খুলনাকে বড় সংগ্রহ এনে দেন।

জবাবে দলের ১১ রানে তাওহীদ হৃদয়কে হারানো বরিশাল দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের হাতে আনেন। তামিম ২৫ বলে ২৭ রান যোগ করেন। এরপর আউট হন ডেভিড মালান। তিনি ৩৭ বলে ৬৩ রান করেন। আটটি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন তিনি।

মুশফিক ১৭ বলে ২৪ ও মাহমুদউল্লাহ ১৩ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হলে হারের শঙ্কায় পড়ে বরিশাল। ১৬.৩ ওভারে বরিশালের রান তখন ১৫২। ফাহিম আশরাফ ৬ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলে ও মোহাম্মদ নবী ১০ বলে ১৫ রান যোগ করে বরিশালের জয় এনে দেন।

শান্তনু/কেবি


বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250