বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী *** ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার *** গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ *** গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ *** রোহিঙ্গা বিষয়ে আইসিজের রায় হলেও বাস্তবায়নে বহুমুখী সংকট আছে: এম সাখাওয়াত *** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার *** ৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

প্রেমিকাকে উপহার দিতে চুরি করলেন ব্যাংক কর্মকর্তা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ৭ই জুন ২০২৪

#

প্রতীকী ছবি

প্রেমিকাকে দামি উপহার কিনে দিতে জুয়েলারি দোকানে চুরি করেছেন একজন ব্যাংক কর্মকর্তা। ইতোমধ্যে ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। 

ভারতীয় পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার (৬ই জুন) বলা হয়েছে, প্রেমিকাকে উপহার দিতে এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের ব্যয় মেটানোর জন্য অভিযুক্ত চুরি করেছেন। চুরির এই ঘটনা প্রথম প্রকাশ্যে আসে মঙ্গলবার। চেন্নাইয়ের টি. নগরে সারাভানা এলিট স্টোরের কর্মীরা সারাদিনের বিক্রি শেষে রাতে যখন হিসাব মেলাতে বসেন তখন দেখতে পান দুইটি সোনার রিং খুঁজে পাওয়া যাচ্ছে না। 

সিসিটিভি ফুটেজে তারা দেখতে পান একজন গ্রাহক সোনার রিং নিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর তারা মামবালাম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।

আরো পড়ুন: চুরি করতে গিয়ে এসির আরামে ঘুম, ডেকে তুলল পুলিশ!

পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে এরপর তল্লাশিতে নামে। অভিযুক্ত ব্যক্তি পরবর্তীতে একই দোকানের অন্য শাখায় চুরির চেষ্টা চালায়। সেইসময় শোরুমের একজন স্টাফ তাকে ধরে ফেলে এবং মামবালাম পুলিশের কাছে হস্তান্তর করে। 

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে অভিযুক্তের নাম সতিশ কুমার (২৬), তিনি এমসিএ স্নাতক এবং শহরের একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করেন। পুলিশ জানায়, অভিযুক্ত স্বীকার করেছে তিনি ওই দোকান থেকে চুরি করেছেন এরপর পাল্লাভারামে তা বিক্রি করেন। 

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আরও জানান, তিনি প্রতিমাসে ৩০ হাজার রুপি বেতন পান কিন্তু এই অর্থে গার্লফ্রেন্ডসহ তার বিলাসী জীবন কাটানোর জন্য যথেষ্ট নয়। অভিযুক্ত পুলিশকে বলেছেন, তিনি এখন পর্যন্ত চারটি জুয়েলারি দোকান থেকে চুরি করেছেন, দোকানে যখন ভিড় থাকে তখনই তিনি চুরি করেন।   

সূত্র: টাইমস অব ইন্ডিয়া  

এইচআ/ আই.কে.জে


প্রেমিকা চুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250