শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৭ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী ও এনসিপিকে উদ্দেশ্য করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘তারা (জামায়াত ও এনসিপি) অসভ্য আচরণ করবে—এটাই স্বাভাবিক। এটি স্পষ্টতই একটি অসভ্যতা। সারা বিশ্বের কাছে তারা আবারও প্রমাণ করল, আমরা কতটা অসভ্য আচরণ করতে পারি।’ সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলের টকশোতে আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘যারা এই দেশের স্বাধীনতাকে মানে না, স্বাধীনতার চেতনাকে বিশ্বাস করে না, জাতির সৃজনশীলতা ও অগ্রগতিকে কখনোই মেনে নিতে পারেনি। অনেক বছর পর তারা শহীদদের স্মরণ করতে গিয়েছিল। সেখানেও বিরোধীদলীয় নেতার সভাপতি বলেছিলেন, তিনি বিরোধী নেতা হিসেবে গিয়েছেন, শহীদদের প্রতি সম্মান জানাতে নয়। তাই তাদের এমন আচরণ করাটা অস্বাভাবিক নয়।’

হাবিবুর রহমান হাবিব প্রশ্ন রাখেন, আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দোষারোপ করা হচ্ছে। কিন্তু এই রাষ্ট্রপতির কাছেই তো প্রধান উপদেষ্টা শপথ নিয়েছিলেন। যারা আজ প্রতিবাদ করছেন, এনসিপির যারা নেতা তারাও তো এই রাষ্ট্রপতির কাছেই উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। তখন কি এসব কথা মনে ছিল না? আজ হঠাৎ করে তিনি স্বৈরাচারের দোসর হয়ে গেলেন?

তিনি আরো বলেছেন, ‘যে ভাষায়, যেভাবে তারা (জামায়াত ও এনসিপি) সংসদে শক্তি প্রদর্শন করল, তা সত্যিই ভাবনার বাইরে। এটি লজ্জাজনক। আমরা শুধু টেলিভিশনে দেখিনি, সারা বিশ্বের মানুষও এটি দেখেছে। অনেক বিদেশি কূটনীতিকও সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনে এই আচরণ করে তারা আবারও প্রমাণ করেছে—তারা স্বাধীনতার চেতনাবিরোধী।’

হাবিবুর রহমান হাবিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250