বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে স্বামীর মৃত্যু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৬

#

ফাইল ছবি

মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুতায়িত স্ত্রী ও কোলের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা সদরের আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব ওই গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৫টার দিকে অপূর্বর স্ত্রী দিপা বিশ্বাস তার দেড় বছরের শিশুসন্তানকে কোলে নিয়ে নিজ বাড়ির একটি জিআই তারে কাপড় শুকাতে যান। এ সময় তারটি বিদ্যুতায়িত থাকায় তিনি ছিটকে পড়েন। স্ত্রীর চিৎকার শুনে দ্রুত ঘুম থেকে উঠে আসেন অপূর্ব। স্ত্রী ও সন্তানকে বাঁচাতে গেলে তিনি নিজেই ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন।

এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মৃত্যুর খবরটি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

মাগুরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250