রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

বিএনপির উচিত নির্বাচন থেকে সরে দাঁড়ানো: তানিয়া আমীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

ব্যারিস্টার তানিয়া আমীর বলছেন, প্রবাসীদের জন্য চালু করা পোস্টাল ব্যালট একটি বড় ধরনের জালিয়াতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হচ্ছে না; বরং পুরো প্রক্রিয়াটিই পরিকল্পিতভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। বিএনপির উচিত এ ধরনের নির্বাচন থেকে সরে দাঁড়ানো। সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেই স্পষ্টভাবে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বর্তমানে সরকার শুধু নির্বাচন কমিশনের মুখোমুখি নয়, একই সঙ্গে বিএনপির সাথেও সরাসরি সংঘাতে রয়েছে। এমন একটি সরকারের অধীনে বিএনপি কীভাবে নির্বাচনে অংশ নিতে পারে—সে প্রশ্ন থেকেই যায়। এই বাস্তবতায় বিএনপির উচিত নির্বাচন থেকে সরে দাঁড়ানো।

তানিয়া আমীরের বক্তব্যের এই ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নানা শ্রেণি-পেশার নেটিজেনদের মধ্যে তার বক্তব্য নিয়ে নানামুখী আলোচনা-সমালোচনা ও পর্যালোচনা চলছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছিলেন তানিয়া আমীর। তার বাবা ব্যারিস্টার আমীর-উল-ইসলাম কিনেছিলেন কুষ্টিয়া-৩ আসনের জন্য। তবে তারা আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

আমীর-উল ইসলাম মুক্তিযুদ্ধের সময় নানা অবদান রেখেছেন। তিনি স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা এবং সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য। তিনি যে আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন, সেই কুষ্টিয়া-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। 

তানিয়া আমীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250