রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

‘একসময় ইন্ডিয়া বনাম ভারতই ক্রিকেট খেলবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৪ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন, সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এরই প্রেক্ষিতে আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বলে জানিয়েছে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিয়ে ভারতকে খোঁচা দিয়েছেন লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘একসময় ইন্ডিয়া কারো সঙ্গে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে…যেমন ইন্ডিয়া বনাম ভারত।’

তার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে অসংখ্য অনুসারী কুদ্দুস বয়াতির বক্তব্যে সমর্থন জানান। কেউ কেউ ক্ষোভ প্রকাশের অভিনব ভাষা হিসেবে পোস্টটিকে সাধুবাদ জানিয়েছেন। এমনকি কয়েকজন ভক্ত এই বক্তব্য নিয়ে গান বাঁধার অনুরোধও করেছেন শিল্পীকে।

এদিকে আইপিএল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে বিভিন্ন অঙ্গনের তারকারাও প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে চলছে ভারতীয় ক্রিকেট ব্যবস্থাপনা ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভূমিকা নিয়ে তীব্র আলোচনা। পরিস্থিতির প্রেক্ষাপটে বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

কুদ্দুস বয়াতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250