শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সরকার থেকে অনুমতি না মেলায় নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন না বিশিষ্ট ইসলামী স্কলার জাকির নায়েক। আজ বৃহস্পতিবার (৬ই নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এ তথ্য জানায়। 

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানায়, তারা আশাবাদী যে, নির্বাচনের পরে জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়ার অনুমতি মিলবে। জাকির নায়েককে ২৮শে ও ২৯শে নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চেয়েছিল সংগঠনটি।

গত ৪ঠা নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় তাকে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় আলোচনা হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। জাকির নায়েকের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই।

সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন। তবে নির্বাচনের আগে নয়। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা গত ৪-৫ বছর ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ডা. জাকির নায়েককে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে আসছি।

বহু চেষ্টার পর ২০২৫ সালের ৩১শে জুলাই ডা. নায়েক নিজের পক্ষ থেকে বাংলাদেশ সফর ও লেকচার প্রোগ্রামে অংশগ্রহণের বিষয়ে লিখিত সম্মতি দেন। 

এতে আরো বলা হয়, এরপর আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রয়োজনীয় অনুমতির জন্য আনুষ্ঠানিক আবেদন করি। অনুমোদন পাওয়ার পর আমরা দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করি। এর মধ্যে পাঁচতারা হোটেল, ভেন্যু, লজিস্টিকস, মার্কেটিং, প্রোডাকশনসহ অন্যান্য অপরিহার্য খাতে কোটি কোটি টাকা ব্যয় হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, হঠাৎ করেই গত ৪ঠা নভেম্বর কিছু সংবাদে দেখা যায়, বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফরের অনুমতি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই সংবাদে গভীরভাবে বিস্মিত ও উদ্বিগ্ন।

জাকির নায়েক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250