বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঋতুপর্ণার সঙ্গে নাচবেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে নাচবেন চিত্রনায়ক জায়েদ খান। দুর্গাপূজা উপলক্ষে আমেরিকা প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা ম্যানহাটনের টাইমস স্কয়ারে সবচেয়ে বড় দুর্গোৎসবের আয়োজন করে থাকেন। সেখানেই একমঞ্চে পারফর্ম করবেন ঋতুপর্ণা ও জায়েদ।

এ বিষয়ে নিউইয়র্ক থেকে জায়েদ খান বলেন, ‘খবরটি সত্য। প্রথমবারের মতো আমি ঋতুপর্ণার সঙ্গের মঞ্চ শেয়ার করতে যাচ্ছি। এরই মধ্যে তার সঙ্গে আমার নিউইয়র্কে দেখা হয়েছে। আয়োজকেরা এবারের দুর্গাপূজায় নানা মাত্রার চমক রাখছেন, তার মধ্যে আমার ও ঋতুপর্ণার আয়োজন একটি। আশা করি, নিউইয়র্কে বসবাসকারী দুই বাংলার মানুষেরা উপভোগ করবেন।’

তিনি আরও বলেন, ‘'খবরটি শোনার পরে অনেকেই আমাকে ফোন করছেন। অনেকেই পছন্দের গানে ঋতুপর্ণার সঙ্গে নাচ করার অনুরোধ জানাচ্ছেন। তবে সুযোগ পেলে ‘সাগরিকা’ গানের সঙ্গে নাচব।’' আগামী ৪ঠা অক্টোবর একসঙ্গে মঞ্চে উঠবেন দুই বাংলার দুই জনপ্রিয় তারকা।

প্রসঙ্গত, ২০২৪ সালে প্রথমবার টাইমস স্কয়ারে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, যা ছিল এক ঐতিহাসিক ঘটনা। এরই ধারাবাহিকতায় এবারও মহাসাড়ম্ভরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

জায়েদ খান ঋতুপর্ণা সেনগুপ্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250