মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে সিলেট অডিটরিয়ামের নতুন নামকরণ *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

নিঃসঙ্গ কারাকক্ষে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তাকে ফাঁসির আসামি রাখার কক্ষে একাকী রাখা হয়েছে। ইমরান খানের ছেলে কাসিম খান ২৭শে নভেম্বর এক্সে করা এক পোস্টে এ দাবি করেন। 

এদিকে শনিবারও (২৯শে নভেম্বর) ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা–কর্মীরা তার জীবিত থাকার প্রমাণের দাবিতে প্রতিবাদ করেছেন। খবর দ্য টেলিগ্রাফের।

কাসিম খান বলেছেন, আদালত থেকে তার বাবার সঙ্গে সাক্ষাতের অনুমতি থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয়নি। তার বাবাকে সম্পূর্ণ অস্বচ্ছতার মধ্যে একটি ফাঁসির কক্ষে একাকী বন্দী করে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, বাবার সঙ্গে তাদের কোনো ফোনে কথা হয়নি, কোনো সাক্ষাতের সুযোগও দেওয়া হয়নি। এমনকি তার জীবিত থাকার কোনো প্রমাণও দেওয়া হয়নি। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে এমন এক অন্ধকার কক্ষে রাখা হয়েছে, যা সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য ব্যবহার করা হয়।

কাসিম খান আরও বলেন, ‘দিনে ২২ ঘণ্টা একাকী ফাঁসিকক্ষে রাখা, তার চিকিৎসককে দূরে রাখা, ছয় মাস ধরে পরিবারের ফোনকল বন্ধ রাখা, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া—এসবই মানসিক নিপীড়ন। এটি তার মনোবল ভেঙে ফেলার জন্য পরিকল্পিত নিষ্ঠুরতা।’

জে.এস/

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250