বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

ময়নাতদন্ত ছাড়াই কবর দেওয়া ও সৎকার গ্রহণযোগ্য নয়: সিপিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে নিহত চারজনের দাফন ও শেষকৃত্য সম্পন্নের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, এ সরকারের সময় গুলি করে মানুষ হত্যার মতো ঘটনা কেউ প্রত্যাশা করেনি, অথচ তা ঘটেছে। এমনকি নিহতদের ময়নাতদন্ত ছাড়াই কবর দেওয়া ও সৎকারের মতো অনিয়মের খবর পাওয়া যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শুধু আইনশৃঙ্খলার চরম লঙ্ঘনই নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারেরও মারাত্মক অবনতি।

জুলাই অভ্যুত্থানে রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত ছাত্র ইউনিয়নের উত্তরা থানা কমিটির সদস্য শহীদ মাহমুদুল হাসান রিজভীর প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত সমাবেশে এ কথাগুলো বলেন সিপিবির নেতারা। শুক্রবার (১৮ই জুলাই) রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শহীদ রিজভীর প্রতি শ্রদ্ধা জানান তারা।

সমাবেশে নেতারা গোপালগঞ্জের ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নাগরিকদের সমাবেশের অধিকার নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভসহ কেন্দ্রীয় নেতারা। সভা পরিচালনা করেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের নেতা ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।

সমাবেশে নেতারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটা ছিল এক যুগের বেশি সময় ধরে স্বৈরাচারবিরোধী, কর্তৃত্ববাদবিরোধী সংগ্রামের ধারাবাহিক ফলাফল। এই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি বৈষম্যহীন সমাজ গঠন।

জে.এস/

সিপিবি ময়নাতদন্ত গোপালগঞ্জে সহিংসতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250