বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

নতুন মামলায় শাজাহান খান-মেননসহ পাঁচজন গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী শাজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ পাঁচজনকে নতুন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার দেখানো অন্যরা হলেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ।

সোমবার (১১ই নভেম্বর) কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের এসব মামলায় গ্রেফতার দেখান। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিন পল্টন থানার যুবলীগ নেতা শামীম হত্যা মামলায় শাজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন: আজারবাইজানের পথে ড. ইউনূস

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় আহমদ হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

এছাড়া মিরপুরের দুটি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে গত ৫ই সেপ্টেম্বর রাতে ধানমন্ডি এলাকা থেকে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার করা হয়।

এছাড়া গত ২২শে আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। গত ৩রা সেপ্টেম্বর রাতে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গত ২০শে আগস্ট রাতে রাজধানীর গুলশান থেকে আহমদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ২৫শে আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেফতার করা হয়েছে।

এসি/ আই.কে.জে/

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250