মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে সেরার পুরস্কার পেল ‘হ্যামনেট’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

#

‘হ্যামনেট’ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫০তম আসরে সেরার পুরস্কার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিল ক্লোয়ে ঝাও পরিচালিত ‘হ্যামনেট’। ২০২০ সালে এ নির্মাতার আরেকটি সিনেমা ‘নোম্যাডল্যান্ড’ সেরা হয়েছিল এ উৎসবে। সে হিসেবে ক্লোয়ে ঝাও প্রথম নির্মাতা, যিনি টরন্টো উৎসবে দুইবার এ পুরস্কার জিতলেন।

টরন্টোতে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জেতার পর হ্যামনেট সিনেমা অস্কারের সম্ভাব্য তালিকায় অনেকটাই এগিয়ে গেল। কয়েক বছর ধরে টরন্টো উৎসব হয়ে উঠেছে অস্কারের অন্যতম ব্যারোমিটার। কারণ, এ উৎসবে জেতা সিনেমাগুলোই অস্কার প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে থাকে। ১৯৭৮ সালে পিপলস চয়েস অ্যাওয়ার্ড চালু হওয়ার পর থেকে এ পুরস্কার জেতা ৭টি সিনেমা অস্কারেও সেরা হয়েছে। যার মধ্যে পাঁচটিই এসেছে গত দুই দশকে।

হ্যামনেট সিনেমাটি তৈরি হয়েছে ম্যাগি ও’ফ্যারোলের উপন্যাস অবলম্বনে। উইলিয়াম শেক্‌সপিয়ার ও তার স্ত্রী অ্যাগনেসের প্রেম ও দাম্পত্য নিয়ে গল্প। এতে গুরুত্ব পেয়েছে তাদের ছেলে হ্যামনেট, যে মাত্র ১১ বছর বয়সে মারা যায়। সন্তানকে হারিয়ে মা-বাবার যে শোক, সেটিই সিনেমার মূল গল্প। এতে শেক্‌সপিয়ারের চরিত্রে অভিনয় করেছেন পল মেসকাল এবং অ্যাগনেসের চরিত্রে জেসি বাকলি।

টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫০তম আসরটি শুরু হয় ৪ঠা সেপ্টেম্বর। ১৪ই সেপ্টেম্বর রাতে সমাপনী উৎসবে পুরস্কার ঘোষণা করা হয়। এ উৎসবের ইন্টারন্যাশনাল পিপলস চয়েস বিভাগে চমক দেখিয়েছে ভারতীয় নির্মাতা নীরাজ ঘায়ওয়ানের ‘হোমবাউন্ড’। সেকেন্ড রানার-আপ হয়েছে ঈশান খাট্টার ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমাটি। এ বিভাগে সেরা হয়েছে দক্ষিণ কোরিয়ান সিনেমা ‘নো আদার চয়েস’।

পুরস্কার জিতল যে সব সিনেমা

পিপলস চয়েস অ্যাওয়ার্ড

সেরা সিনেমা: হ্যামনেট

ফার্স্ট রানার-আপ: ফ্রাঙ্কেনস্টাইন

সেকেন্ড রানার-আপ: ওয়েক আপ ডেড ম্যান: আ নাইভস আউট মিস্ট্রি

ইন্টারন্যাশনাল পিপলস চয়েস অ্যাওয়ার্ড

সেরা সিনেমা: নো আদার চয়েস

ফার্স্ট রানার-আপ: সেন্টিমেন্টাল ভ্যালু

সেকেন্ড রানার-আপ: হোমবাউন্ড

পিপলস চয়েস ডকুমেন্টারি অ্যাওয়ার্ড

দ্য রোড বিটুইন আস: দ্য আলটিমেট রেসকিউ

পিপলস চয়েস মিডনাইট ম্যাডনেস অ্যাওয়ার্ড

নির্ভানা দ্য ব্যান্ড দ্য শো দ্য মুভি

জে.এস/

হলিউড চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250