বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

এনআইডি সংশোধনে জেলাভিত্তিক তথ্য চেয়েছেন ইসি সচিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে জেলাভিত্তিক তথ্য চেয়েছেন। মূলত এনআইডির সংশোধন আবেদনে জনসাধারণের ভোগান্তি কমাতে এ তথ্য চেয়েছেন সচিব।

ইসির সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানায়, অনেক সংশোধনের আবেদন মাসের পর মাস পড়ে থাকে। অনেকের আবেদন ক্যাটাগরি (সংশোধনের জটিলতা অনুযায়ী ধরণ নির্ধারণ) না করে ফেলে রাখা হয়। আর ক্যাটাগরিতে না ফেলা হলে সার্ভারে সংশ্লিষ্ট আবেদনের কোনো অগ্রগতি হয় না। ফলে শুরুতেই গতিহীন হয়ে পড়ে অনেকের আবেদন। বিষয়টি ইসি সচিব শফিউল আজিমের দৃষ্টিগোচর হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে কর্মকর্তাদের কার দফতরে কোন ক্যাটাগরিতে কত আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে তার তথ্য চাওয়া হয়েছে। আর তথ্য পাঠাতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

সম্প্রতি এনআইডি অনুবিভাগের সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম ইতোমধ্যে নির্দেশনাটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, সচিব মহোদয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের তার আওতাধীন সব জেলার এনআইডি সংশোধন সংক্রান্ত তথ্য ক্যাটাগরি অনুযায়ী প্রেরণের জন্য নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে আগামী মঙ্গলবার (২৪শে সেপ্টেম্বর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।

আরও পড়ুন:  পার্বত্য অঞ্চল পরিদর্শনে তিন উপদেষ্টা

নির্দেশনায় বলা হয়েছে, এক মাসের কম সময়ের কতটি আবেদন, এক মাসের বেশি তবে তিন মাসের কম সময়ের কতটি আবেদন, তিন মাস বা তার বেশি তবে ছয় মাসের কম সময়ের কতটি আবেদন এবং ছয় মাস বা ছয় মাসের বেশি সময়ের কতটি আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে তা ক্যটাগরি অনুযায়ী জেলাভিত্তিক তথ্য পাঠাতে হবে।

কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, এই তথ্য আসার পর বিশ্লেষণ করলেই বোঝা যাবে কোন কর্মকর্তা কতটা আন্তরিকতার সঙ্গে নাগরিক সেবাটি দিচ্ছেন। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কেবল ক ক্যাটাগরির ৩০ হাজার ৩৮৬টি আবেদন Sent Back to Citizen এবং ১৭ হাজার ৪৩৭টি আবেদন Additional Document Required অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এসব আবেদন ২০১১ সাল এবং তৎপরবর্তী দীর্ঘ সময় যাবত অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

এসি/কেবি


এনআইডি ইসি সচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250