রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

এআই দিয়ে হাজিদের সঙ্গে ভাষার ব্যবধান দূর করল সৌদি আরব

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ৫ই জুন ২০২৫

#

১৮০টির বেশি দেশ থেকে ২০ লাখের বেশি মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালন করতে আসেন। ছবি: দ্য ডনের সৌজন্যে

বিশ্বের সবচেয়ে বড় জনসমাগম এবং এক অনন্য যোগাযোগের পরীক্ষাস্থল পবিত্র হজ। প্রতি বছর ১৮০টির বেশি দেশ থেকে ২০ লাখের বেশি মানুষ পুণ্যভূমি সৌদি আরবে একত্র হন ইসলামের মৌলিক স্তম্ভ হজ পালন করতে। বিভিন্ন ভাষা, উপভাষা ও সংস্কৃতি থেকে আসা এসব মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা দীর্ঘদিন ধরেই ছিল এক বিশাল চ্যালেঞ্জ।

তবে এবার এ চিত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটি ‘হজে যোগাযোগের নিয়মই বদলে দিচ্ছে’। আর এর কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অনুবাদ প্রযুক্তি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হজের সবচেয়ে আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত—আরাফার খুতবা এবার সরাসরি অনুবাদ করা হয়েছে ৩৫টি ভাষায়। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি মানুষ এবং ময়দানে উপস্থিত প্রত্যেক হাজি নিজ নিজ মাতৃভাষায় শুনতে পেরেছেন ঐক্য, করুণা ও ইমানের বার্তা।

সাধারণত এত ভাষায় তাৎক্ষণিক অনুবাদ অসম্ভবই মনে হয়। তবে এবার সৌদি সরকারের তত্ত্বাবধানে ‘দুই পবিত্র মসজিদের সার্বিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’র আওতায় পরিচালিত এআই প্রযুক্তি এ অসম্ভবকে সম্ভব করে তুলেছে। সৌদির ধর্মবিষয়ক মন্ত্রণালয় বলছে, ‘অনুবাদ এখন কেবল প্রযুক্তিগত একটি ফিচার নয়, এটি আধ্যাত্মিক সেতুবন্ধন।’

‘স্মার্ট হজ’ ও ‘ইন দেয়ার ল্যাঙ্গুয়েজেস’ নামে চালু হওয়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় প্রতিটি ধাপে হাজিদের জন্য বহুভাষিক সহায়তা নিশ্চিত করা হয়েছে।

এইচ.এস/

হজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250