বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

‘রাষ্ট্র পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে হবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ১২ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও নাগরিক সমাজকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। আজ সোমবার (১২ই মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকে স্বাগত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকা যেমন ঐকমত্য প্রতিষ্ঠা করা, ঠিক তেমনই বাংলাদেশের রাজনৈতিক দল, জোট, শক্তি ও নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে এ সংগ্রামের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখা, ঐক্যকে সুদৃঢ় করা এবং একটি জবাবদিহি মূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এখন থেকেই আমাদের কাজ শুরু করতে হবে। আমরা ইতিহাসের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে। আর এর চেয়ে বড় সুযোগ বাংলাদেশে গত ৫৩ বছরে আমরা পাইনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ গত ৫৩ বছর ধরে বিভিন্নভাবে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে একটি লক্ষ্যে পৌঁছায়, তা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি। মানুষের আকাঙ্ক্ষার পাশাপাশি যারা জুলাই-অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তারা আমাদের কাছে এ দায়িত্ব অর্পণ করেছেন। যেন আমরা তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে পারি, অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়নের রূপদান করতে পারি। এ ক্ষেত্রে রাজনৈতিক দল, জোট হিসেবে আপনারা সেই ভূমিকা রাখছেন, রাখবেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই আমাদের অগ্রসর হতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ফ্যাসিস্ট শাসকের পলায়ন প্রাথমিক বিজয় নিশ্চিত করেছে। কিন্তু অনেক বড় দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে তা হচ্ছে রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের মধ্য দিয়ে অগ্রসর হওয়া। যাতে করে ভবিষ্যতে আমাদের এ রকম পরিস্থিতি মোকাবিলা করতে না হয়।’

এদিকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল)-এর সভাপতি হারুন চৌধুরী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রভাবশালী ব্যক্তিদের প্রশ্নবিদ্ধ দেশত্যাগ, উভয়ই রাষ্ট্রের দায়মুক্তির চিত্র স্পষ্ট করে।

আরএইচ/


অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250