ছবি: সংগৃহীত
বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ওই দিন থেকে আগের রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত পরীক্ষার পর স্থগিত পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের পূর্বনির্ধারিত পরীক্ষা শুরু হবে। পূর্বনির্ধারিত পরীক্ষা শেষে স্থগিত পরীক্ষা পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে ।
খবরটি শেয়ার করুন