শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

শনিবার ‘সাপ্তাহিক ছুটিই’ থাকছে প্রাথমিক বিদ্যালয়ে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

শিখন ঘাটতি পূরণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এখন থেকে শনিবারও খোলার রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তবে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২৭শে এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহারের সই করা অফিস আদেশে তীব্র তাপপ্রবাহে প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি না, তা নিয়ে কোনো তথ্য নেই।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে বলেন, শনিবার ছুটি বাতিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কোনো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে কি না, সেই সিদ্ধান্ত শিক্ষকরাই নেবেন। তারা যদি মনে করেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি রয়েছে, তাহলে নিজেরা আলোচনা করে শনিবার বিদ্যালয় খোলা রাখতে পারবেন। এ বিষয়েও আমরা নির্দেশনা দিয়েছি।

অন্যদিকে গত ২৫শে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

আরও পড়ুন: রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়

এদিকে, প্রাথমিকে শনিবার ছুটি রেখে মাধ্যমিকে খোলা রাখায় নারাজ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা। পাশাপাশি যেসব বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক একসঙ্গে রয়েছে, সেখানে শনিবার কোনো শিক্ষককে স্কুলে যেতে হবে, আবার কোনো কোনো শিক্ষক ছুটি কাটাবেন। এ বিষয়টি নিয়ে শিক্ষকদের মধ্যেও মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে বলে অভিযোগ করেছেন তারা।

এদিকে, রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলবে। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পাশাপাশি শ্রেণিকক্ষের বাইরের কোনো কার্যক্রম শিক্ষার্থীদের দিয়ে করানো যাবে না।

অন্যদিকে সময়সূচিতে পরিবর্তন এনে রোববার থেকে ক্লাস চলবে প্রাথমিক বিদ্যালয়ে। নতুন সূচি অনুযায়ী- এক শিফটের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর দুই শিফটের বিদ্যালয়ে প্রথম শিফট ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চললেও বন্ধ থাকবে অ্যাসেম্বলি। পাশাপাশি প্রাক-প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধই থাকছে।

এসকে/ 

প্রাথমিক বিদ্যালয় সাপ্তাহিক ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250