বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গত কয়েকদিন ধরে স্থিতিশীল রয়েছে ভোগ্যপণ্যের দাম। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বাড়ার পেছনে অন্যতম কারণ ছিল সড়ক-মহাসড়কে চাঁদাবাজি। চাঁদাবাজদের দৌরাত্ম্য ছিল চাকতাই-খাতুনগঞ্জেও। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর সড়কে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। এতে করে খাতুনগঞ্জে দাম কমেছে নিত্যপণ্যের।

বিশেষ করে গত কয়েকদিন ধরে স্থিতিশীল আছে ভোগ্যপণ্যের দাম। আগে যেখানে নানা অজুহাতে প্রতি ঘণ্টায় দাম ওঠানামা করতো, সেখানে গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাজারে সব পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। নতুন করে দাম বাড়েনি কোনো পণ্যের। তবে বেচাকেনা কিছুটা কমেছে বলে জানালেন ব্যবসায়ীরা। প্রশাসনের মনিটরিং টিমের পাশাপাশি নিয়মিত বাজারের খোঁজখবর নিচ্ছেন শিক্ষার্থীরাও।

ব্যবসায়ীরা জানিয়েছেন, নিত্যপণ্য বিভিন্ন স্থান থেকে খাতুনগঞ্জের বাজারে আসতে বেশ কয়েকবার চাঁদা দিতে হতো। এসব চাঁদা নিতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ও সরকারদলীয় নেতাকর্মীরা। এখন কেউ না থাকায় হচ্ছে না চাঁদাবাজি। গা-ঢাকা দিয়েছে চাঁদা আদায়ে জড়িতরা। এর প্রভাব পড়েছে বাজারে। গত কয়েকদিন নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে। তবে দাম কমার প্রত্যাশা করছেন ক্রেতারা।

খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস গণমাধ্যমকে বলেন, ‘সরকারের পতনের পর থেকে সড়কে যানবাহনে কোনো প্রকার চাঁদাবাজি হচ্ছে না। যারা চাঁদাবাজি করতো তারা গা-ঢাকা দিয়েছে। বাজারে এর প্রভাব পড়েছে। কারণ ব্যবসায়ীরা ব্যয় হিসাব করে পণ্য বিক্রি করে থাকেন। তবে চলতি সপ্তাহে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল আছে। কোনো পণ্যের দাম বাড়েনি। উল্টো কমেছে বেশিরভাগ পণ্যের দাম। তবে ডিও বাণিজ্য বন্ধ হলে পণ্যের দাম আরও কমে আসবে।’

এই ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘বর্তমানে খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজের কেজি ৯৫-৯৭ টাকা, পাকিস্তানি পেঁয়াজ ৭৫-৮০ টাকা, চায়না পেঁয়াজ ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। চায়না রসুন ১৭৫ টাকা, আলু ৪৫ টাকা, আদা ২১০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এসব পণ্যের দাম আগের সপ্তাহে ১০ টাকা করে বেশি ছিল।’

ক্রেতা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকার পতনের আগের দিন প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের দাম ১৮০ টাকা পর্যন্ত উঠেছিল। যা এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লার দোকানে এখনও ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কমেছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।আন্দোলনের সময় দেশি পেঁয়াজের কেজি ১২০ টাকায় বিক্রি হয়েছিল, যা এখন ৯৫ টাকায় নেমেছে। একইভাবে আলুর দাম আবারও ৮০ টাকায় উঠেছিল। এখন বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

চাকতাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক গণমাধ্যমকে বলেন, ‘গত সপ্তাহে পণ্যের দাম স্থিতিশীল ছিল। কমবেশি বেশিরভাগ পণ্যের দাম কমেছে। তবে বাজারে ক্রেতা কম। সড়কে পণ্যবাহী পরিবহন থেকে আগে চাঁদাবাজি হতো। এখন বন্ধ আছে। এতে গাড়ি প্রতি কিছু টাকা সাশ্রয় হচ্ছে। দাম কমার এটি প্রধান কারণ। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন নিয়ন্ত্রণের জন্য আছে স্কেল। এটা দেশের আর কোনো মহাসড়কে নেই। স্কেল বসানোর কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতি ট্রাকে ১৮-২০ মেট্রিক টন পণ্য আনা-নেওয়া গেলেও ১৩ টনের বেশি নেওয়া যাচ্ছে না। এতে ভাড়া বেশি পড়ছে। দামেও প্রভাব পড়ছে। তাই ওজন স্কেল সরালে একই খরচে বেশি পণ্য আনা যাবে, দামও আরও কমবে।’

আই.কে.জে/

আলু পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250