বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ইবিতে প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ৩৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি : সুখবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিভিন্ন অনুষদের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতকে সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। রোববার (১০ই মার্চ) সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, পদক ও নগদ অর্থ তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

আরো পড়ুন : জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

এসময় অনুষ্ঠানে ডিন’স লিস্ট অ্যাওয়ার্ড-২০২৪ এর আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার সভপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

এছাড়া অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুন্নাহার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ডিন’স অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে আমরা আপনাদের যে আলোর পথ দেখালাম সেই পথ বেয়ে সফলতার স্বর্ণশিখরে পৌঁছাতে হবে। এটা নিয়ে আপনাদের মাঝে যেন কোন অহংকারবোধ না আসে। পরিশীলিত মনন ও উন্নত মূল্যবোধ তৈরি করার মাধ্যমে কাজ করে যাবেন যাতে আমরা গৌরবান্বিত হই।

আবির/এস/ আই.কে.জে/

ইবি ডিন’স অ্যাওয়ার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250