মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

এবার ঈদে ইত্যাদিতে বিদেশিদের নিয়ে চমক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

এবারের ঈদেও টিভি দর্শকদের বিনোদন দিতে হানিফ সংকেত আসছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি নিয়ে। আর ঈদের ইত্যাদিতে বিদেশি নাগরিকদের নিয়ে থাকছে বিশেষ পর্ব।

ইত্যাদিতে বিদেশি নাগরিকদের দিয়ে বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার এই প্রয়াস দুই যুগ পুরনো। শুরুর দিকে বিষয়টি ১০-১২ জন বিদেশির মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা শতকের ঘরে পৌঁছেছে।

ইত্যাদির প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বরাবরের মত এবারও বিদেশিদের বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হয়েছে এ দেশের লোকজ সংস্কৃতি।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, ইতালি, চীন, আয়ারল্যান্ড, নাইজেরিয়া, নরওয়ে, ফিলিপিন্সসহ বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করেছেন এবারের পর্বে, যারা বিভিন্ন দূতাবাস ও বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত। শত ব্যস্ততার মধ্যেও ছুটির দিনগুলোতে তারা ইত্যাদির জন্য মহড়া করেছেন।

ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে কৃষিপণ্য বাজারজাতকরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং প্রান্তিক কৃষকদের নানা সমস্যার দৃশ্য।

আরো পড়ুন: অভিনেতা দেবের পিঠেও ছু্রি মারা হয়েছিল!

পাশাপাশি রয়েছে বিদেশিদের অংশগ্রহণে একটি গানের সঙ্গে চিত্ত দোলানো নৃত্য।

দুই যুগেরও বেশি সময় ধরে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ‘ইত্যাদি’তে বিদেশি নাগরিকদের নিয়ে তুলে ধরছেন হানিফ সংকেত। যাদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এই পর্বে বিদেশিরা তাদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করবে।

ইত্যাদি প্রচারের পর ইত্যাদিতে অংশগ্রহণ করা বিদেশিরা বাইরে বের হলে দর্শকরা যখন তাদের চিনতে পারেন, তাদের করা চরিত্র নিয়ে সুন্দর সুন্দর মন্তব্য করেন-তখন তাদের ভালো লাগে। একটি অনুষ্ঠানের ছোট্ট একটি পর্বে স্বল্প সময়ের উপস্থিতিতে তাদের এই পরিচিতি তাদেরকে বিস্মিত করে, আনন্দিত করে।

এসি/ আই.কে.জে/ 







ইত্যাদি বিদেশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250