বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন *** জামায়াত নেতাদের একের পর নারী কেলেঙ্কারির ঘটনা, এবার নিলেন বিধবার টিপসই, পরে ‘বিয়ের দাবি’ *** ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভে পুলিশি হামলার নিন্দা

কেমন কাটছে দেবের দিনকাল! কেনই বা এত আক্ষেপ তার?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দেব। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও বেশ সক্রিয় এই অভিনেতা। বর্তমানে ঘাটালে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দেব।

সম্প্রতি কলকাতায় ফিরে ভারতীয় গণমাধ্যমে বাংলা সিনেমাসহ নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন দেব। অভিনেতা জানান, প্রযোজনায় নাম লেখানোর পর নাকি তার পিঠেও ছু্রি মারা হয়েছিল। দেব বলেন, ‘প্রধান’ সিনেমাও হিন্দি সিনেমার সঙ্গে লড়াই করে বক্স অফিসে নিজের জায়গা করে নিয়েছিল। এই লড়াইটা চলতেই থাকবে। আগে কলকাতা এবং গঙ্গার ওপারের দর্শককে একজোট করার লড়াই ছিল। এখন সেটা বাংলা সিনেমা এবং দর্শককে এক করার লড়াই। তবে শুধু নিজের সিনেমা নয়, একসঙ্গে অন্যদের সিনেমাগুলোও সফল হতে হবে। আর সেটা হলেই উদ্দেশ্য পূরণ হবে।

আরো পড়ুন: এবার ভালো করার জন্য আসছি: ডিপজল

দেব বলেন, আমি প্রযোজনায় আসার পর অনেকেই আমার পিঠে ছুরি মেরেছিল! তাই নতুন কারও যন্ত্রণাটা আমি বুঝি। আমি চাই না আমার জুনিয়ররা সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হোক।

অঙ্কুশের ‘মির্জা’ সিনেমার জন্য তাকে অনেক সাহায্য করেছিলেন দেব। এমনকি দেবের ইউটিউব চ্যানেলেও ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়।

শুধু যে অঙ্কুশকে সাহায্য করেছেন তা নয়, যশ ও নুসরতের প্রযোজিত সিনেমা ‘সেন্টিমেন্টাল’র জন্যও শুরু থেকে পাশে ছিলেন দেব। বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত ‘পারিয়া’র ক্ষেত্রেও তার পাশে দেখা গেছে এই অভিনেতাকে।

প্রসঙ্গত, আগামী দুই মাস ভোট নিয়ে ব্যস্ত থাকবেন দেব। তবে এর মাঝেই সময় বের করে ‘টেক্কা’ সিনেমার এক দিনের শুটিংও শেষ করবেন তিনি। এছাড়া ভোটের পর অভিনেতার পরবর্তী ‘খাদান’র শুটিং শুরু করবেন।

এসি/ আই.কে.জে/ 


অভিনেতা দেব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250