রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

মুসলিমদের টার্গেট করে আসামে বহুবিবাহ রোধে বিধানসভায় বিতর্কিত বিল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য বিধানসভায় একটি বিল এনেছেন। প্রথম অপরাধের জন্য সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ‘আসাম প্রোহিবিশন অব পলিগ্যামি বিল, ২০২৫’ নামে এই বিল বিধানসভায় তোলা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বিরোধী কংগ্রেস, সিপিআই (এম) এবং রায়জোর দলের বিধায়কদের অনুপস্থিতিতে এই বিতর্কিত বিল পেশ করা হয়। বিলটি উপস্থাপনের কিছুক্ষণ আগে বিরোধীরা বিধানসভা ত্যাগ করেন।

প্রস্তাবিত বিলটি রাজ্যব্যাপী হলেও তফসিলি উপজাতিভুক্ত এলাকায় এটি প্রযোজ্য হবে না। বিলের ব্যাখ্যা করে বলা হয়, এটি রাজ্যে বহুবিবাহ এবং বহুবিবাহের প্রথা নিষিদ্ধ ও নির্মূল করবে।

খসড়া বিলে বহুবিবাহকে ফৌজদারি অপরাধ (ক্রিমিনাল অফেন্স) হিসেবে উল্লেখ করা হয়েছে, যার জন্য সাত বছরের কারাদণ্ড হতে পারে। একটি বিয়ে লুকিয়ে আরেকটি বিয়ে করলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলেও জানানো হয়েছে।

প্রস্তাবিত বিলে উল্লেখ করা হয়েছে, বহুবিবাহের কারণে ভুক্তভোগী নারীদের চরম যন্ত্রণা ও কষ্ট ভোগ করতে হয়। এই বিলে নারীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। এই ক্ষতিপূরণ শাস্তিপ্রাপ্ত পুরুষকেই দিতে হবে।

জে.এস/

হিমন্ত বিশ্বশর্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250