বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’ *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের

ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল

জামায়াতের সঙ্গে যোগাযোগকে সেভাবে দেখতে হবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে দেখা করেন, জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগকেও সেভাবে দেখতে হবে বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। গতকাল শুক্রবার (১৬ই জানুয়ারি) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গত ৩১শে ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গত বছর তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা জানান। ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন বলে জানান তিনি।

শুক্রবার ব্রিফিংয়ে একজন সাংবাদিক জয়সোয়ালকে প্রশ্নে বলেন, তার জানার বিষয় বাংলাদেশের জামায়াতের (আমিরের) মন্তব্য নিয়ে। তিনি একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, তার সঙ্গে ভারতের দুজন কূটনীতিক দেখা করেছেন। বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের সঙ্গে ভারত যোগাযোগ করছে। ভারত কি তাহলে জামায়াতে ইসলামীর সঙ্গেও যোগাযোগ করছে?

জবাবে জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। আমাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। আপনি যাদের কথা উল্লেখ করেছেন, তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টি সেই প্রেক্ষাপটে দেখা উচিত হবে।’

জে.এস/

রণধীর জয়সোয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250