শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

সৌদিতে ৯ মাসে ৬৫৭ মিলিয়ন রিয়েলের সিনেমার টিকেট বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি বছরের প্রথম ৯ মাসে ৬৫৭ মিলিয়ন রিয়েলের সিনেমার টিকেট বিক্রি হয়েছে সৌদি আরবে। 

সৌদি ফিল্ম কমিশনের তথ্যটি প্রকাশ করেছে একতিসাদিয়াহ নিউজ পেপার। প্রতিবেদনে লেখা হয়েছে ৫২টি চলচ্চিত্র গত সপ্তাহ পর্যন্ত আয় করেছে ১০.৭ মিলিয়ন রিয়েল।

গত সপ্তাহে সৌদি আরবে বিক্রি হয়েছে ২ লক্ষ ২২ হাজার টিকেট। এর মাঝে ‘জোকার: ফোলি আ ডিউক্স’-এর টিকেটও আছে। ছবিটি ভালো ব্যবসা করছে সৌদিতে।

সৌদি আরবের প্রধান এক্সিবিশন চেইনের প্রোডাকশন শাখার আর্টিস্টিক প্রোডাকশন ডিরেক্টর ফুয়াদ আল খাতিব জানিয়েছেন, ১১টি সৌদি ফিল্ম নির্মাণের চুক্তি সই করেছেন তারা। ছবিগুলো মুক্তি পাবে আগামী দুই বছর ধরে।

সৌদিতে প্রায় তিন যুগ বন্ধ থাকার পর আবারও সিনেমা হল চালু হয় ২০১৮ সালে। এরপর হু হু করে বাড়তে থাকে হলের সংখ্যা। বর্তমানে দেশটিতে ৬৬টি সিনেমা হল রয়েছে। ২২টি শহর জুড়ে এসব হলের ৬১৮টি পর্দায় প্রদর্শিত হয় সিনেমা।

সৌদির সিনেমা হলগুলোতে চলচ্চিত্রের প্রদর্শনীর এই বিরাট সংখ্যা এবং সিনেমা হলের রমরমা ব্যবসা দেশটির বিনোদন সেক্টরে চলচ্চিত্রের ক্রমবর্ধমান বিকাশকে নির্দেশ করে। আরব ও বিদেশী নির্মাতাদের আগ্রহ বাড়ছে এই ইন্ডাস্ট্রিকে ঘিরে। সিনেমা শিল্প ধীরে ধীরে বড় হচ্ছে এবং সৌদি সংস্কৃতিতে এটি জায়গা করে নিচ্ছে।

সূত্র: গালফ নিউজ

ওআ/ আই.কে.জে/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250