রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

বাংলার জেমস বন্ড অনন্ত জলিল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাসুদ রানা হচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। বুধবার (৩১শে জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক মহরতের  মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। 

দেশ বরেণ্য লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের ‘অপারেশন চিতা’ উপন্যাস থেকে নির্মিত হচ্ছে ‘চিতা’ নামের সিনেমা। চিত্রনায়ক অনন্ত জলিল এই সিনেমাতেই হচ্ছেন মাসুদ রানা।

মাসুদ রানা’ চরিত্রে কাজ স্বপ্নের মতো ছিল জানিয়ে অনন্ত বলেন, “মাসুদ রানা সিরিজে কাজ করা আমার নিজেরও স্বপ্ন ছিল। দেশে যখন থেকে কাজ করি, অনেকেই আমাকে বলত বাংলার জেমস বন্ড। এই যে ‘চিতা’ ছবিতে আমি কাজ করছি, এটা কিন্তু সাংবাদিকরাও জানতেন না।

অথচ জাজের ঘোষণার পর থেকে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছে, বাংলার জেমস বন্ড অনন্ত জলিল। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি। প্রায় নাইন্টি ফাইভ পারসেন্ট কমেন্ট আমাকে নিয়ে করেছে।”

এই নায়ক আরও বলেন, এর আগে মাসুদ রানার গল্পে ‘এমআর-৯' ডু অর ডাই’ নির্মাণ করেছিল জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটিতে হলিউড-বলিউডের তারকারা অভিনয় করেছিল। এবার দেশের তারকারাও থাকবে। 

সিনেমাটি শুরুর আগে আজিজ ভাইয়ের কাছে তিনটি জিনিস চেয়েছিলাম- প্রেম থাকবে, কমেডি থাকবে আর মাসুদ রানার গল্প অ্যাকশন তো থাকবেই।

সবকিছু মিলে যাওয়ায় সিনেমাটি করছি। আর নির্মাতা রাজীব বিশ্বাসের নির্মাণে অপারেশন জ্যাকপটে কাজ করছি, তাই মনে হচ্ছে এই সিনেমাটিও মানসম্পন্ন একটি সিনেমা হবে।

অনন্ত জলিলের সঙ্গে এই সিনেমায় থাকছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। তিনি বলেন, ২০১২ সালে ‘খোঁজ দ্যা সার্চ’ সিনেমার মহরতে বুঝতে পারছিলাম না কী বলব? আজও সেই একই অনুভূতি হচ্ছে। সবাই বলছে, চিতা সিনেমার জন্য অনেক কষ্ট করতে হবে আমাকে।

আরো পড়ুন: ‘আদর্শ হিন্দু হোটেল’-এ মোশাররফ করিম

যেহেতু জাজ মাল্টিমিডিয়ার সিনেমা, তো ভালো সিনেমাই হবে। ভালো হতেই হবে কারণ, এটা মাসুদ রানার গল্প, যাকে বলা হয় বাংলার জেমস বন্ড। যখন শুনলাম চিতা সিনেমাটি আমি করতে যাচ্ছি তখন নীলক্ষেত থেকে ‘চিতা’ বইটি এনে পড়েছি। পাশাপাশি এই সিরিজের ‘হ্যালো সুহানা’ গল্পটিও আমার ভালো লেগেছে। আশা করব এই সিনেমাটিও আমাকে নিয়ে নির্মাণ করবে।

জানা যায়, সিনেমাটির শুটিং শুরু হবে আগামী মে মাসে। শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে। সিনেমায় আরও দেখা যাবে নাদের চৌধুরী, সাঞ্জু জন, মিস্টার রবার্টসহ অনেককেই।

এসি/ আই.কে.জে/  


অনন্ত জলিল জেমস বন্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250