শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে

দিল্লিতে স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ, কারণ জানা যায়নি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতের দিল্লির রোহিনিতে রোববার সকালে (২০শে অক্টোবর) সিআরপিএফ স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ওই স্কুলের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ঘটনাস্থলে ফরেনসিক টিম এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল পৌঁছেছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে-তা খতিয়ে দেখছে তারা। 

আরো পড়ুন : বিদেশি কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করছে মালয়েশিয়া

স্থানীয় এক বাসিন্দার ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে। ওই প্রত্যক্ষদর্শী বলছেন, আমি বাড়িতে ছিলাম। হুট করে বিশাল শব্দ শুনি, ধোঁয়া উড়তে দেখি এবং ভিডিও করি।  এর বেশি কিছু আমি জানি না। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৭ মিনিটে সিআরপিএফ স্কুলের কাছে এই বিস্ফোরণ হয়। 

সিনিয়র পুলিশ কর্মকর্তা অমিত গোয়েল বলেছেন, বিস্ফোরণের কারণ জানতে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। তবে পরবর্তী সময়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। 

সূত্র : এনডিটিভি

এস/ আই.কে.জে/

বিস্ফোরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250