শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

সরকার জলবায়ু ঝুঁকি হতে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সুরক্ষায় কাজ করছে : পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জলবায়ু ঝুঁকি হতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষার জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কার্যকরী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। 

তিনি বলেন, বর্তমান সরকার হোল অব সোসাইটি এপ্রোচে কাজ করার ফলে সমাজের অসহায় মানুষের সুরক্ষা ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এজন্য জাতীয় সকল পরিকল্পনায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কথা বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যাতে সকল প্রতিবন্ধকতা দূর করে জীবনে সফল হতে পারে এবং তাদের জীবন সুরক্ষিত থাকে তার জন্য সরকার সবকিছু করছে। 

মঙ্গলবার (১৪ই মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে জলবায়ু পরিবর্তন ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ করা বিশেষ চাহিদা সম্পন্ন আফিয়া কবির আনিলার সাথে আলাপকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। 

আরো পড়ুন : ঢাকার সড়কে গতিসীমা ভাঙলেই গাড়ি আটক: ডিএমপি কমিশনার

বিশিষ্ট মোটিভেশনাল বক্তা, এক্টিভিস্ট এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হিসেবে বিভিন্ন পুরস্কারে ভূষিত শিশু অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থা তরি ফাউন্ডেশনের প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি বিষয়ক নির্বাহী আফিয়া কবির আনিলা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ দূষণ হতে বাংলাদেশের মানুষকে বাচাতেই হবে ।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমূদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশের অনেক মানুষ বাস্তুচ্যুত হবে। তাই মানুষকে রক্ষায় ব্যাপকভাবে গাছ লাগানোসহ জলবায়ু পরিবর্তন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করেন।  মন্ত্রী এসময় তার বিভিন্ন দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

এন/ এস/ আই.কে.জে/

জলবায়ু মন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250