বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আবারো নতুন চমক নিয়ে এলেন রুনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বয়স থামিয়ে রাখা অভিনেত্রী রুনা খান এখনো হাসিতে তারুণ্যের ঝলক ধরে রেখেছেন। অভিনয় দিয়ে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রী আবারো নতুন চমক নিয়ে এলেন।

তার মতে চুল কাটার ধরন ফ্যাশন ও লাইফস্টাইলের একটি গুরুত্বপূর্ণ অংশ। চুল নিয়ে তার বাড়তি রকমের মনোযোগ রয়েছে। তাই নিজের চুল নিজেই কাটতেন। যদি হাতের কাছে চুল কাটার ভালো যন্ত্র না থাকত, ফ্যাশন সচেতন এই অভিনেত্রী চাকু, বটি দিয়েই নিজের চুল কাটতেন। ছোটবেলা থেকেই তার এই অভ্যস্ততা বর্তমানেও বলবৎ।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'নিজের চুল নিজের হাতে কাটা আমার পুরোনো অভ্যাস। বটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে অনেকগুলো নাটকের কাজও করেছি। এদেশে নারীরা ইচ্ছামতো কিছু করতে পারেন না। আমিও পারি না। তবে এই যে, আমার চুল আমি কাটব, যখন ইচ্ছা তখন। বটি, কাঁচি, চাকু যা ইচ্ছে তা দিয়ে। নারী হয়ে অনেক কিছু না পারার ব্যর্থতা এই ইচ্ছাপূরণের মাধ্যমে ভুলে থাকি। আনন্দ পাই।'

আরও পড়ুন: সেরা অভিনেতা শাহরুখ, সেরা অভিনেত্রী হলেন রানি মুখার্জি

তিনি মাঝে মাঝেই ফটোশুটে অংশ নেন এবং পোশাক ও স্টাইল দিয়ে নজরে আসেন। ফ্যাশন ও জীবনবোধ নিয়ে কথা বলে তিনি বরাবরই আলোচনায় এসেছেন। ফ্যাশন সচেতন এই অভিনেত্রী ফ্যাশন প্রসঙ্গে বলেন, 'পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না। কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন।'

২০১৭ সালে হালদা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া 'গহীন বালুচর' ও 'ছিটকিনি' সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

এসি/ আই.কে.জে/

রুনা খান নতুন চমক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250