মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

উচ্চতা নিয়ে অনিশ্চয়তায় ভুগতেন আমির খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

মুক্তির অপেক্ষায় আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। ট্রেলারের এক দৃশ্যে তাকে ‘টিঙ্গু’ বলে ডাকা হয়, মানে কম উচ্চতা নিয়ে মজা করা হয়েছে। তবে এ হালকা রসিকতার আড়ালেই যেন ফিরে আসে আমিরের পুরোনো এক সংকোচের গল্প। সাম্প্রতিক এক প্রচার অনুষ্ঠানে আমির খান জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে নিজের উচ্চতা নিয়ে বেশ অনিশ্চয়তায় ভুগতেন তিনি।

ইউটিউব চ্যানেল ‘জাস্ট টু ফিল্মি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, কীভাবে বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে নিজের ‘ছোট উচ্চতা’ নিয়ে তিনি আতঙ্কিত ছিলেন। আমির বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুতে আমি খুবই ভয় পেতাম। অমিতজি (অমিতাভ বচ্চন) তখন এক নম্বর নায়ক, আর তার উচ্চতা ছিল ছয় ফুটেরও বেশি। বিনোদজি (বিনোদ খান্না), শত্রুঘ্ন সিনহা—তারাও ছিলেন বেশ লম্বা। তাই আমি চিন্তিত ছিলাম, এ উচ্চতা নিয়ে আদৌ টিকে থাকতে পারব কী না। তবে শেষ পর্যন্ত সব ঠিকই হয়েছে।’

নানাভাবে নিজেকে প্রমাণ করেছেন আমির—অভিনয়ে যেমন সাবলীল, তেমনি মানসিকভাবেও দৃঢ়। এদিন আমির আরও জানান, কীভাবে তিনি সমালোচনা বা কটাক্ষকে গুরুত্ব না দিয়ে সামলে নেন। এ প্রসঙ্গে তিনি কৃতিত্ব দেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতারকে।

আমির বলেন, ‘জাভেদ সাহেব একবার বলেছিলেন, যেটা আমি গভীরভাবে মানি—ভালো রসবোধ শুধু মজা করার জন্য নয়, কঠিন সময়ে এটি অনেক কাজে আসে। এটি যেন একধরনের “শক অ্যাবজর্বার” (ধাক্কা সামাল দেওয়ার ক্ষমতা)। আমি মনে করি, আমার মধ্যে বরাবরই এই ক্ষমতা ছিল। আর বিষয়টি ছবির মধ্যেও গুরুত্বপূর্ণভাবে আছে।’

এইচ.এস/

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250