বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

ওই উড়োজাহাজের যাত্রীর তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনার পর গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, বিধ্বস্ত বিমানটিতে ছিলেন গুজরাট রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। বিমানটিতে ১২ নম্বর আসনে ছিলেন তিনি।

বিজয় রুপানির ঘনিষ্ঠ প্রশান্ত বালা পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, তিনি নিজেই বিজয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছেন। ওই বিমানে লন্ডনে যাওয়ার কথা ছিল তার। যাত্রীদের বিমান পর্যন্ত পৌঁছে দেওয়ার বাসেও উঠেছিলেন বিজয়। তবে তিনি বিমানে উঠেছিলেন কী না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার খোঁজ চলছে।

২০১৬ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রুপানি। ২০২২ সালের নির্বাচনের আগে পদত্যাগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানটি টেক-অফের মাত্র কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে শতাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন। তাদের মধ্যে দুজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। বিমানটি ক্যাপ্টেন সুমিত সাবরাওয়ালের কমান্ডে ছিল। সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। যাত্রীদের মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ, সাত পর্তুগিজ ও একজন কানাডিয়ান ছিলেন।

এইচ.এস/

সাবেক মুখ্যমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250